ইন্দোনেশিয়ার বালিতে ফেরি ডুবে মৃত্যু, নিখোঁজ ৩৮

0
196
ছবি সৌজন্যে : এক্স
ইন্দোনেশিয়ার বালিতে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩৮ জনের কোনও খোঁজ মিলছে না।
কেএমপি তুনু প্রাতামা জায়া ফেরিটি পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানক বন্দরে যাচ্ছিল। তাতে ৬৫ জন ছিলেন। বিভিন্ন সূত্র অনুযায়ী ফেরিটিতে ৫৩ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। এছাড়া ১৪টি ট্রাকসহ মোট ২২ টি যানবাহন ছিল ফেরিটিতে।
স্থানীয় পুলিশ সূত্রে দাবি এখনও পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাতভর উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল ১টি উদ্ধারকারী দল। তবে বেশি উচ্চতার ঢেউ উদ্ধারকাজকে ব্যাহত করছে বলে জানা গিয়েছে।