গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs বিশ্বকর্মা পুজোয় ৩৮ মেট্রিক টন ইলিশ বাংলায়

    বিশ্বকর্মা পুজোয় ৩৮ মেট্রিক টন ইলিশ বাংলায়

    0
    67
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শারদোৎসবের আগে বাংলাদেশের পদ্মা নদীর রুপোলি ইলিশ প্রথমবারের মতো এ বছর রাজ্যে পৌঁছেছে। পেট্রাপল সীমান্ত দিয়ে মোট আটটি ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন ইলিশ ভারতে আনা হয়েছে।
    বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের অনুমতি অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ বছর মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। তারই প্রথম ধাপে বুধবার এই ইলিশ ভারতে প্রবেশ করেছে। কাস্টমস আধিকারিকদের মতে, পরবর্তীতে আরও কয়েক দফায় বাংলাদেশ থেকে মাছ ভারতে আসবে। পেট্রাপল সীমান্তে প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাকে ইলিশ এসে পৌঁছেছে। বাংলাদেশের বাণিজ্যিক দফতর জানিয়েছে, মোট ৩৭টি সংস্থাকে ইলিশ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে।
    এই রফতানি কার্যক্রম চলবে অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত। প্রায় এক থেকে দেড় কিলোর ওজনের এই ইলিশের রফতানি মূল্য প্রতি কিলো ১২ ডলার ৫০ সেন্ট, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৫৫০ টাকার সমান। স্থানীয় বাজারে দাম ঠিক কত হবে, তা মাছ ব্যবসায়ীরা এখনও প্রকাশ করেননি।