
গান্দেরবালের পর এবার ত্রালে জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে ,জঙ্গিদের ছোঁড়া গুলিতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছরের এক যুবক।
এই নিয়ে এক সপ্তাহের মধ্যেই কাশ্মীরে তৃতীয়বার পরিযায়ী শ্রমিকদের উপরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে , উত্তর প্রদেশের বিজনৌরের বাসিন্দা শুভম কুমার পরিযায়ী শ্রমিক হিসাবে জম্মু-কাশ্মীরে কাজ করতে এসেছিল। বৃহস্পতি বার সকালে জম্মু-কাশ্মীরের ত্রালের বাতাগুন্দ গ্রামে তাঁর উপরে হামলা চালিয়েছে জঙ্গিরা। যুবকের হাতে গুলি লাগে। পরে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে । বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এদিকে, জঙ্গি হামলার খবর পেয়ে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর সোনমার্গের গান্দেরবাল জেলায় সুড়ঙ্গের কাজ করতে আসা ছয় পরিযায়ী শ্রমিক ও এক চিকিত্সককে গুলি করেছিল হত্যা করে জঙ্গিরা।
