আইএসআই-র জঙ্গি সন্দেহে লখনউ থেকে গ্রেফতার ৪

0
69
ছবি সৌজন্যে : সংগৃহীত
এবার লখনউ থেকে গ্রেফতার করা হয়েছে আইএসআই-এর সঙ্গে যুক্ত চার সন্দেহভাজনকে। জানা গিয়েছে, এই চারজন লখনউ রেল স্টেশনের কাছে একটি রেল সিগন্যাল বক্স উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তরপ্রদেশ এটিএস বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র উদঘাটন করেছে।
গ্রেফতার হওয়া চারজন অভিযুক্তদের মধ্যে মিরাটের বাসিন্দা সাকিব ওরফে ডেভিলের একজন আইএসআই হ্যান্ডলারের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল। পাকিস্তানে অবস্থিত একজন আইএসআই হ্যান্ডলার সরাসরি সাকিবকে টাকা দিয়ে সাহায্য করত। পুলিশ আরও দাবি করেছে যে, সাকিব প্রভাব খাটিয়ে গ্যাংয়ের অন্য তিন সদস্যকেও টাকা দিয়ে সাহায্য করত। এটিএস আরও দাবি করেছে যে, অভিযুক্তরা লখনউ, গাজিয়াবাদ এবং মিরাটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও গাড়ির শোরুমের ভিডিও এবং ছবি পাঠিয়েছিল। গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক এবং বেশ কয়েকটি গাড়ির শোরুমে আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনাও তাদের ছিল।