রাজস্থানে ৪ দেহ উদ্ধার

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
বাড়ি থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের চার জনের দেহ। রাজস্থানের ফালোদি জেলার ঘটনা। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি এবং তাঁদের দুই শিশুসন্তান। গৃহকর্তার দেহ এ দিন সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।
পাশের খাটিয়া থেকে উদ্ধার হয়েছে ওই ব্যক্তির স্ত্রী এবং দুই সন্তানের দেহ। মহিলা এবং শিশুসন্তানদের মেরে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ । তবে বাকি তিন জনকে বিষ খাওয়ানো হয়েছে নাকি শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তা স্পষ্ট নয়। ওই বাড়িতে ফরেন্সিক পরীক্ষার দল পৌঁছেছে বলে জানিয়েছে পুলিশ । কী কারণে, একসঙ্গে চার জনের এ ভাবে মৃত্যু হল, পরিবারে কোনও গোলমাল ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।