
অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে এনকাউন্টারে খতম করেছে উত্তর প্রদেশ পুলিশ। অন্যদিকে একজন এসটিএফ ইনস্পেক্টরও গুলিতে গুরুতর জখম হয়েছেন বলে খবর।
তবে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, চারজন দুষ্কৃতী একটি গাড়িতে করে যাচ্ছিল। তখনই পুলিশ তাদের গাড়ি আটকায়। গাড়ি আটকানো হলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। পাল্টা চালায় পুলিশও। এভাবে প্রায় ৪০ মিনিট গুলির লড়াই চলার পর আরশাদ-সহ ৪ জনকে এনকাউন্টার করল এসটিএফের বিশেষ দল। তবে এসটিএফ ইন্সপেক্টর সুনীল কুমারের গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে করনালের অমৃতধারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই গ্যাংয়ের মাথা আরশাদকে খুঁজছিল পুলিশ।
খুন, ডাকাতি-সহ প্রায় ১২টার বেশি অভিযোগ তার মাথায় ঝুলছিল। সে কারণে তার খোঁজ পেতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়েছিল।





