গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশে দুর্গাপুজোয় ৪ কোটি অন্তর্বর্তী সরকারের

    বাংলাদেশে দুর্গাপুজোয় ৪ কোটি অন্তর্বর্তী সরকারের

    0
    137
    বাংলাদেশে দুর্গাপুজোয় চার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। দূর্গাপুজোর সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কী ভাবে বজায় রাখা হবে, কী ভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক।
    পরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মন্দির কমিটিগুলির জন্য এবার প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে। যা পূর্ববর্তী বরাদ্দের প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, পুজোয় নিরাপত্তার জন্য সাময়িক ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ হবে। সময় ভাগ করে তাদের দায়িত্ব বণ্টন করা হবে। মণ্ডপের নিরাপত্তার জন্য রাতে অন্তত তিন জন এবং দিনে কমপক্ষে দু’জন স্বেচ্ছাসেবককে দায়িত্ব দেওয়া হবে। এ বারে বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপের সংখ্যা প্রায় ৩২ হাজারের আশপাশে হওয়ার সম্ভাবনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও ভাবে অবনতি না হয়, তা নিশ্চিত করে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।