গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ৪ কোটি মহিলা বিনামূল্যে চিকিৎসা পাবেন, সূচনা প্রধানমন্ত্রীর

    ৪ কোটি মহিলা বিনামূল্যে চিকিৎসা পাবেন, সূচনা প্রধানমন্ত্রীর

    0
    115
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযান-এ প্রায় ৪ কোটি মহিলা বিনামূল্যে চিকিৎসা পাবেন। ভোপাল থেকে এই কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া বিনামূল্যে ওষুধ ও টেস্টের সুবিধাও পাবেন মহিলারা।
    সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্বচ্ছ নারী, সশক্ত পরিবার অভিযান-এর লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক পুষ্টি, ফিটনেস ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পৌঁছনো। নারী-কেন্দ্রিক প্রতিরোধমূলক, প্রচারমূলক এবং নিরাময়মূলক স্বাস্থ্যসেবা প্রদান করাই যার মূল লক্ষ্য। জানানো হয়েছে, অ-সংক্রামক অসুখ, অ্যানিমিয়া এবং যক্ষ্মার মতো অসুখের দ্রুত নির্ণয় ও নিরাময়ের পাশাপাশি মাতৃত্ব, শিশু ও নাবালিকাদের স্বাস্থ্য বিষয়ক তত্ত্বাবধানের মতো বিষয়ের দিকে নজর রাখা হবে।
    সরকারি বিবৃতি অনুসারে, এই অভিযানটি ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশের আবুয়ান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল এবং অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে। অন্তত ১ লক্ষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, যা দেশের নারী ও শিশুদের জন্য সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প হিসেবে পরিগণিত হতে চলেছে।