সল্টলেক কল সেন্টারে ৪ কোটি

0
190
ছবি সৌজন্যে : নিজস্ব

সল্টলেকে আন্তর্জাতিক ভুয়ো কলসেন্টারে হানা দিয়েছে প্রায় ৪ কোটি টাকা নগদ সহ সোনার গহনা বাজেয়াপ্ত করেছে বিধাননগর পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

পাশাপাশি ১৪ টি অ্যান্ড্রয়েড ফোন, দুটো নোটবুক, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, ছয়টি ডেস্কটপ, এছাড়াও চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বিধাননগর কমিশনারেট এর ডিসি ডিডি বলেছেন, বিধাননগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম এবং বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথভাবে সেক্টর ফাইভ এর একটি অফিসে তল্লাশি চালায়।

সেখানে গিয়ে দেখা যায় সেখানে একটা অফিস সেটআপ করে চালাচ্ছিল। সেখান থেকে নাম্বার নিয়ে তারা সেই সমস্ত বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করত।