বিএসএফ-বিজিবির ৪ দিনের বৈঠক শুরু

0
23
ছবি সৌজন্যে : এক্স
ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল পর্যায়ের চারদিনের মিটিং সোমবার শুরু হয়েছে নয়াদিল্লিতে। তার মাত্র কয়েক ঘণ্টা আগে দু’দেশের নো ম্যান্‌স ল্যান্ড এলাকায় কয়েকদিন ধরে আটকে থাকা বেশ কয়েকজন অনুপ্রবেশকারী উধাও হয়ে গিয়েছে বলে খবর।
এই প্রসঙ্গে বিজিবি-র দাবি, এদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এ দিকে, বাংলাদেশের সীমান্ত প্রহরায় এ বার বিজিবির সঙ্গে যোগ দিয়েছে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা। সীমান্তবর্তী সেই জেলাগুলি হলো— চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ দাবি করেছেন, পুশব্যাক বন্ধে ভারতকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, অবৈধ ভাবে যারা ভারতে আছে, তাদের ফেরত দেওয়ার যে পদ্ধতি আছে, তা মেনেই ভারতকে কাজ করতে হবে।