যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত ৪ 

0
18
ছবি সৌজন্যে : এক্স
ভয়াবহ দুর্ঘটনা যমুনা এক্সপ্রেসওয়েতে মৃত ৪। গুরুতর আহত ১৯। জানা যাচ্ছে, মথুরার রায়া থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের ১১২ নম্বর মাইলস্টোনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লখনউ থেকে নয়ডাগামী একটি দ্রুতগতির বাস তার সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৬৫ জন যাত্রী ছিলেন, যারা সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দ হয়। যার ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পরেই দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আহত ১৯ জন যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ নিহতদের দেহ উদ্ধার করেছে এবং তাদের শনাক্তকরণ চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।