
পাঞ্জাবে হোশিয়ারপুরে মুখোমুখি বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৪। আহত ১। গাড়িতে ড্রাইভারসহ মোট ৫ জন ছিল। মৃতের নাম, সুখবিন্দর , সুশীল কুমার, ব্রিজভূষণ , অরুন কুমার।
আহতের নাম অমিত কুমার। তারা সকলে হিমাচল প্রদেশের বাসিন্দা। জানা যাচ্ছে , অমৃতসর এয়ারপোর্ট যাচ্ছিল গাড়িটি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে , কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ভোর সাড়ে ৫ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আহত ১ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
