কাকদ্বীপ-আন্দুলে জোড়া পথদুর্ঘটনায় মৃত ৪

0
259
ছবি সৌজন্যে : নিজস্ব
কাকদ্বীপে পোল্ট্রি ফার্মের সামনে এক টোটো এবং ৪০৭ পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে টোটোতে থাকা দুই ব্যক্তির।
আরও একজন টোটোযাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, টোটোটি রাতের দিকে কাকদ্বীপ থেকে নামখানা দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ৪০৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে টোটোটিকে। ধাক্কার জেরে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান টোটোর দুই যাত্রী। দুর্ঘটনার শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশে।পরে হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, হাওড়ার আন্দুলে কদমতলার কাছে লরির ধাক্কায় ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের।
একজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মৃত রাজ লস্কর ও ইরফান মোল্লা। আহত শীল্টু মোল্লা, সবাই নাবালক। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ।