চার্চে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে মৃত ৪

0
122
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
উৎসবের প্রস্তুতি চলাকালীন তামিলনাড়ুর কন্যাকুমারীর পুথেনথুরাই সেন্ট অ্যান্টনি গির্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিজয়ন, মানো, জেস্টেস ও শিবম। শনিবার উতসব উপলক্ষে সকালে গির্জা সাজাতে গিয়ে একটি ধাতব মই বেয়ে উপরে উঠেছিলেন কয়েকজন। কিন্তু সেটি ভিজে থাকায় আচমকা পাশে থাকা একটি হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে ঘটে যায় দুর্ঘটনা।
হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে আসার চেষ্টা করেও লাভের লাভ কিছুই হয়নি। কয়েক সেকেন্ডের মধ্যে চারজনের মৃত্যু হয় বলে খবর।পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করেছেন প্রত্যক্ষদর্শী। যা সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভাইরাল ভিডিওতে লোহার সিঁড়িটিতে তারের সংস্পর্শে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এরপর সেখান থেকে নামতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দৌড়াদৌড়ি শুরু করে দেন সকলেই।
দেখা যায় অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। কিন্তু শেষমেশ চারজনকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। তবে ঠিক কীভাবে মৃত্যু তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুলিথারাই সরকারি হাসপাতাল এবং আসারিপল্লাম সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই জানা যাবে আসল কারণ। ঘটনার তদন্ত শুরু করেছে পুদুকাদাই পুলিশ।