রেমালের প্রকোপে রাজ্যে মৃত ৪

0
199
4 dead in Remal outbreak in the state
4 dead in Remal outbreak in the state
রেমালের দাপটে তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উপকূলের বিস্তির্ণ এলাকা। এই দুর্যোগে রাজ্যে মৃত্যু হয়েছে দু’জনের। রবিবার রাতে ঝড়ের সময় এন্টালির বিবির বাগানে একটি বাড়ির কার্নিশ ভেঙে তাঁর মৃত্যু হয়েছে এক বৃদ্ধর।
পুলিশ সূত্রে খবর মৃত বৃদ্ধ বছর ৫১-র মহম্মদ সাজিব। স্থানীয় সূত্রে খবর, আইপিএলের ফাইনাল ম্যাচ দেখতে বন্ধুর বাড়িতে গিয়েছিল ছেলে। তবে ঝড়ের মধ্যে ছেলে বিপদে পড়তে পারে এমন আশঙ্কায় তিনি ছেলেকে ডাকতে যান। তবে ঘর থেকে বের হতেই প্রবল বৃষ্টি নামে। আর তখনই বাড়ির কার্নিশ ভেঙে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘূর্ণিঝড় রেমাল কাড়ল আরও একটি প্রাণ। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় বাড়ির ওপর গাছ পড়ে মৃত্যু হয়েছে ৮০ বছরের রেণুকা মণ্ডলের। মৌসুনি দ্বীপের বাসিন্দা বৃদ্ধা সোমবার সকালে ঝড়ের সময় রান্নাঘরে বসে খাচ্ছিলেন। গাছ উপড়ে রান্নাঘরের চালে পড়ায় তিনি চাপা পড়েন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধার মৃত্যু হয়।