গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk আমেঠিতে শিক্ষক-সহ পরিবারের ৪ সদস্যকে খুন 

    আমেঠিতে শিক্ষক-সহ পরিবারের ৪ সদস্যকে খুন 

    0
    132

    উত্তরপ্রদেশের আমেঠিতে বাড়িতে ঢুকে এক শিক্ষক-সহ পরিবারের ৪ সদস্যকে দুষ্কৃতীদের গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।জানা গিয়েছে, আমেঠির ভবানীনগরে এক দলিত শিক্ষকের বাড়িতে হঠাৎই ঢুকে যায় জনাকয়েক দুষ্কৃতী।

    গুলি করে খুন করা হয় সুনীল কুমার নামের ওই শিক্ষক, তাঁর স্ত্রী পুনম কুমার এবং দুই শিশুকন্যাকে। দুই শিশুর একজনের বয়স ৬ বছর, আর এক জনের বয়স মাত্র এক।পুরো ঘটনাটি ঘটেছে গোটা শহরে পুলিশি ঘেরাটোপ থাকা সত্ত্বেও। ওই ভবানীনগরে একটি মেলার জন্য এই মুহূর্তে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তারমধ্যেই এই হামলা।সূত্রের খবর, সুনীল কুমার নামের ওই শিক্ষক ভবানীনগরে ভাড়া বাড়িতে থাকতেন। কিছুদিন আগেই তাঁর স্ত্রী, প্রাণহানির আশঙ্কায় থানায় অভিযোগও দায়ের করেন। তারপরই এই হামলা। পুলিশ সূত্রের খবর, ঘটনার মূল ৪ অভিযুক্তই পলাতক। ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোল এবং একটি কার্তুজ উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, অবিলম্বে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।অন্যদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।