মুশিদাবাদে ট্রেনের ধাক্কায় মৃত তিন স্কুল পড়ুয়া সহ ৪ 

0
63
ছবি সৌজন্যে : নিজস্ব
সাতসকালে মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিন স্কুলপড়ুয়া-সহ মোট চার জনের।রেলগেট খোলা ছিল। কোনও রকম বাধা না পেয়ে তখনই লাইন পেরোচ্ছিল একটি স্কুলগাড়ি।
লাইনের উপর থাকা ওই স্কুলগাড়িকে পিষে দিয়ে চলে গেল ডাউন লোকাল। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন স্কুলপড়ুয়া-সহ মোট চার জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও চার পড়ুয়া এবং গাড়ির চালককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বহরমপুর থানার পুলিশ। গাড়িতে মোট ১০ জন পড়়ুয়া ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় রেলের ভূমিকা ও গেটম্যানের ‘দায়িত্বজ্ঞানহীনতা’ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।দুঘটনায় রেলের তরফে কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে গেটম্যান সহ ২ জনকে।
ঘটনাস্থলে গিয়ে রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী।