গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Malda মালদাকাণ্ডে শোকজ মুখ্যসচিব সহ ৪

    মালদাকাণ্ডে শোকজ মুখ্যসচিব সহ ৪

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মালদার কালিয়াচকের ঘটনায় মুখ্যসচিব, ডিজিপি, ডিএম, এসপিকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। প্রয়োজন বুঝে এই ঘটনায় সিবিআই বা এনআইএ-কে তদন্ত ভার দিতে হবে বলে কমিশনকে জানানো হয়েছে।
    একইসঙ্গে আগামী ৬ তারিখ সোমবারের শুনানিতে ভার্চুয়ালি যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। তাঁদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তাঁদের জানাতে হবে, হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠির প্রেক্ষিতে কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না? সুপ্রিম কোর্টের নির্দেশ বিচারকদের বাসস্থানেও পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। কোনও বিচারককের পরিবারের নিরাপত্তা নিয়ে যদি আশঙ্কা থাকে, তা হলে সেই ঝুঁকি মূল্যায়ন করে অবিলম্বে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, যেখানে আপত্তি নিষ্পত্তির কাজ চলছে, সেখানে এক সঙ্গে ৩-৫ জনের বেশি ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। আপত্তি দাখিল বা শুনানির সময়েও এই নিয়ম মানতে হবে বলে জানিয়েছে আদালত। এদিকে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাবার প্রতিবাদে বৃহস্পতিবারও মালদার একাধিক প্রান্তে রাস্তা অবরোধ। কোথাও টায়ারে অগুন চালিয়ে আবার কোথাও বাঁশ ফেলে চলছে অবরোধ কর্মসূচি।
    অন্যদিকে ইংরেজবাজার বিধানসভার পাশাপাশি মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রেও রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ কর্মসূচি। মানিকচক স্ট্যান্ড আন্দোলনে শামিল এলাকার কয়েকশো মহিলা পুরুষ।