গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ঝাড়খন্ড এটিএস-র জালে ইন্ডিয়ান মুজাহিদিনের ৪

    ঝাড়খন্ড এটিএস-র জালে ইন্ডিয়ান মুজাহিদিনের ৪

    0
    157
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ধানবাদ থেকে ইন্ডিয়ান মুজাহিদিনের সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড এটিএস। সেই সঙ্গে এটিএস উদ্ধার করেছে বেশ কিছু সন্দেহজনক নথি। সন্দেহভাজনদের সকলের বিরুদ্ধে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগের অভিযোগ রয়েছে।
    তথ্য অনুযায়ী, ধানবাদ জেলার ভুলি ওপি থানা এলাকার অন্তর্গত শামসের নগর থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আম্মার ইয়াশার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন-এর সক্রিয় সদস্য।
    বাকি তিনজনের নাম আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইসিসের সাথে যুক্ত। গ্রেফতার করার পর চার আসামিকেই আদালতে হাজির করার পর জেলে পাঠানো হয়েছে। এটিএস এখন তাদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খোঁজ শুরু করেছে।