গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk টেক্সাসে গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪ ভারতীয়

    টেক্সাসে গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪ ভারতীয়

    0
    113
    4 Indians dead in Texas car fire
    4 Indians dead in Texas car fire
    আমেরিকায় গাড়ির ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ ভারতীয়র। পুলিশ জানিয়েছে, ওই ৪ জন আরকানসাসের বেন্টনভিলে যাচ্ছিলেন।
    কিন্তু টেক্সাসে তাদের গাড়িতে ধাক্কা মারে একটি দ্রুত গতির ট্রাক। সংঘর্ষে গাড়িটিতে আগুন ধরে যায়। কেউই আর বাইরে বেরনোর সুযোগ পাননি। গাড়িতে ভিতরেই সকলের মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে।দেহগুলো শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে। মৃতরা হলেন আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শাইক, লোকেশ পালাচারলা এবং দর্শিনী বাসুদেবন। তাঁরা প্রত্যেকেই এসইউভিটিতে শেয়ারে যাচ্ছিলেন।রঘুনাথ ওরামপতি ও ফারুক শাইক ছিলেন হায়দরাবাদের বাসিন্দা। দর্শিনী বাসুদেবন তামিলনাড়ু থেকে পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছিলেন। এই ঘটনার পর মেয়ের খোঁজ পেতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দ্বারস্থ হয়েছেন দর্শিনী বাসুদেবনের বাবা।