কিউবার ভিলা ক্লারা প্রদেশে গুলির লড়াই নিহত ৪

0
78
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
কিউবার ভিলা ক্লারা প্রদেশে গুলির লড়াই নিহত হয়েছেন ৪ জন। এই ঘটনায় আহত হয়েছেন ৬। সংবাদ সংস্থা সূত্রে খবর, কিউবার জল সীমান্ত এল পিনো চ্যানেলের কাছে ফ্লোরিডার একটি স্পিডবোট নজরে আসে সীমান্ত নিরাপত্তারক্ষীদের।
তাঁদের কাছে পরিচয় জানতে গেলে আচমকা স্পিডবোটের আরোহীরা গুলি চালানো শুরু করেন। প্রতি আক্রমণ করতে কিউবার নিরাপত্তারক্ষীরাও গুলি চালান।
এই গুলির লড়াইয়ে স্পিডবোটের চারজন আরোহী প্রাণ হারান। জখম হন কিউবার এক কমান্ডার-সহ স্পিডবোটের বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।