প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় মৃত ৪ 

0
67
ছবি সৌজন্যে : এক্স
প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী জাহাজে হামলা করেছে মার্কিন সেনা। জানা যাচ্ছে হামলায় মৃত ৪।
মার্কিন সেনার সাউদার্ন কমান্ড এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ওই জাহজটি সন্ত্রাসবাদী সংগঠনের দ্বারা পরিচালিত ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করে, জাহাজটিতে মাদক পাচার করা হচ্ছিল। তারপরই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান চালানো হয়।
জাহাজটিতে চারজন জঙ্গি ছিল। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। এই অভিযান অপারেশন সাউদার্ন স্পার-এর অংশ।’ মার্কিন সেনার তরফে অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, মাদক পাচার রুখতে বিশাল অভিযান চালাচ্ছে মার্কিন সেনা।যার ফলে ইতিমধ্যেই ৫৯ জনের মৃত্যু হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে প্রশান্ত মহাসাগরে।