রথের দিন দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ৪

0
115
ছবি সৌজন্যে : নিজস্ব
রথের দিন বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মৃত চার জনের। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে দুই।
পূর্ব মেদিনীপুরের দিঘার নন্দকুমারে ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায় বৃহস্পতিবার সকালে যাত্রিবাহী বাসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চার জনকে মৃত ঘোষণা করা হয়। সূত্রের খবর, বাসটি যাত্রী নিয়ে কলকাতা থেকে দিঘা যাচ্ছিল। কিন্তু মাঝরাস্তায় খারাপ হয়ে যায় বাস। সেই কারণে যাত্রীদের নামিয়ে দিয়ে হেঁড়িয়া এলাকায় বাস থামিয়ে সারানোর কাজ চলছিল। সেই সময়ে পিছন থেকে দিঘাগামী একটি লরি এসে বাসের পিছনে ধাক্কা মারে।
ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। একই সঙ্গে খেজুরি থানার পুলিশ লরিটিকে আটক করেছে।