হাওড়ার বাগনানে বাস দুর্ঘটনায় মৃত ৪

0
424
ছবি সৌজন্যে : নিজস্ব

হাওড়ার বাগনানে বাস দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। বাগনানের লাইব্রেরি মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।

গুরুতর জখম হন অন্তত ৩০ জন। এদেরকে হাসপাতালে নিয়ে গেলে আরও ২ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে বাগনান থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার সময় বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে সার্ভিস রোড থেকে হাইওয়েতে উঠছিল বাসটি। সেই সময় উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে থাকা লেগে উল্টে যায় বাসটি।

স্থানীয়রাই আহতদের উদ্ধার করে। পরে পুলিশ এসে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে হাসপাতালে দেখতে যান মন্ত্রী পুলক রায়। এই ঘটনায় জাতীয় সড়কে যানজট তৈরি হয়।