গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International মন্টানার পানশালায় এলোপাথাড়ি গুলিতে নিহত ৪

    মন্টানার পানশালায় এলোপাথাড়ি গুলিতে নিহত ৪

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    ফের এলোপাথাড়ি গুলি আমেরিকায়। এ বার মন্টানার অ্যানাকোন্ডা এলাকার একটি পানশালায় গুলিতে ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, যে গুলি চালায় তার নাম জানতে পেরেছে পুলিশ। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
    শুক্রবার সকালে, স্থানীয় সময় ওই পানশালায় হঠাৎ করে ঢুকে পড়ে গুলি ছুড়তে শুরু করে একজন। তাতেই চার জন নিহত হয় বলে জানিয়েছে মন্টানা এলাকার পুলিশ। যদিও কেন এই হামলা চালানো হয় তা এখনও পর্যন্ত জানা যায়নি।
    ওই পানশালার মালিক ডেভিড গেওরডার দাবি করেছেন, যে গুলি ছোড়ে তার নাম পল ব্রাউন। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি পানশালার পাশেই থাকে। গুলিতে নিহত হয়েছেন ওই পানশালার এক কর্মীও। ডেভিডের দাবি, ওই পানশালার সব কর্মীকেই চেনেন পল। তাঁদের কারও সঙ্গেই পলের কোনও বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক। তার খোঁজ শুরু হয়েছে।