
গুজরাট ভাবনগরের সরকারি মেডিক্যাল কলেজের তিন জুনিয়র পড়ুয়াকে অপহরণ করে মারধর করার অভিযোগ উঠেছে সিনিয়র চার পড়ুয়ার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরে ওই মেডিক্যাল কলেজের চার পড়ুয়াকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ২০১৯ ব্যাচের পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠানে কলেজের পড়ুয়ারা দুই ভাগে বিভক্ত হয়ে যান।
তার পরেই দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। ওই তিনজন পডুয়া এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, মিলন, পীযূষ, নরেন এবং ডাক্তান মান নামে চারজন ডেকে পাঠান তাঁদেরকে। তিনজনের অভিযোগ, একটি নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়েছিল তাঁদের।
সেখানে যাওয়ার পরেই তাঁদের জোর করে একটি গাড়িতে বসানো হয়। শহরের আশেপাশে বিভিন্ন এলাকায় ঘোরানোর সময়ে তাঁদের শারীরিকভাবে নিগ্রহ করাও হয়।কলেজের ডিন সুশীল কুমার ঝা জানিয়েছেন, ১১ সদস্যের অ্যান্টি-র্যাগিং কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখেছে।
