
গৃহবধূর অবৈধ সম্পর্ক, কিছু বললেই মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, অপমানে মধ্যপ্রদেশে আত্মহত্যা করেছেন একই পরিবারের চারজন। মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়েছে গৃহবধূ দ্রৌপদী লোধা ও তার প্রেমিক সুরেন্দ্রকে।
আত্মঘাতী হয়েছেন ৪৫ বছরের মনোহর লোধী, তাঁর ৭০ বছরের মা, ১৮ বছরের মেয়ে ও এক নাবালক। প্রাথমিক তদন্তে উঠে এসেছে মনোহবের স্ত্রী দ্রৌপদীর সঙ্গে তারই শৈশবের বন্ধু সুরেন্দ্রর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা বিষয়টি জানতেন। পরিবারের প্রবল আপত্তির মুখে দ্রৌপদী পাল্টা হুমকি দেন তিনি পণের মামলা করবেন।
মানসিক ও সামাজিক চাপ সহ্য করতে না পেরে মনোহর, তাঁর মা, কন্যা ও পুত্র বিষাক্ত সালফাস ট্যাবলেট খান।ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধা ও পুত্রের। মনোহর ও শিবানীকে আশঙ্কাজনক অবস্থায় সাগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান দু জনেই।








