
মধ্যপ্রদেশে মধ্যরাতে বাড়িতে আগুন লেগে একই পরিবারের ২ শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে মধ্যপ্রদেশের দেওয়াস-নয়াপুরা এলাকায় একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিধ্বংসী আগুনে ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের চার সদস্যের। আবাসনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন এবং পুলিশ। আগুন নিভিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ। আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়িটির একতলায় দুগ্ধজাত দ্রব্যের দোকান রয়েছে। সেখানেই আগুন লাগার ঘটেছে। ওই আগুন ক্রমে দ্বিতীয়তলায় ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, আগুনে পুড়ে এবং শ্বাসরোধ হযে ৪জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কর্তব্যরত একজন টহলরত পুলিশ আগুন দেখতে পেয়ে দমকল বিভাগ এবং পুলিশ কন্ট্রোল রুমে জানিয়েছেন। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেছেন।
