
মণিপুরে আততায়ীর গুলিতে প্রাণ গিয়েছে ৬০ বছর বয়সী এক মহিলা-সহ চার জনের। সোমবার ঘটনাটি ঘটেছে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার মংজাং গ্রামের কাছে।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্বের কোনও যোগ নেই বলে বিভিন্ন সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে একটি এসইউভিতে করে বেশ কয়েকজন যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ একদল অজ্ঞাত পরিচয় আততায়ী গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং যাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলা সহ ৪ জনের। ঘটনাস্থল থেকে ১২টিরও বেশি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদেহ পরিচয় জানা যায়নি।
