গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home National বিহারে বন্দে ভারতে একসঙ্গে কাটা পড়লেন ৪ জন

    বিহারে বন্দে ভারতে একসঙ্গে কাটা পড়লেন ৪ জন

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স
    দুর্গাপুজোর বিসর্জন দেখে ফেরার পথে বিহারের পূর্ণিয়া জেলায় বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, ভর্তি করা হয়েছে পূর্ণিয়ার জিএমসিএইচ-এ।
    স্থানীয়রা জানাচ্ছে, দুর্গা মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফিরছিলেন কয়েকজন যুবক। শুক্রবার ভোরে জগবনি-পাটলিপুত্র রুটের বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের ধাক্কা মেরেছে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক জনের। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
    রেলপুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটেছে, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। রেলকর্মীদের গাফিলতি ছিল না কি দ্রুতগতির ট্রেন উপেক্ষা করে রেললাইন পার হতে গিয়ে বিপদ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।