
রেড রোডে ১৫ অগাস্ট-র কুচকাওয়াজের মহড়া চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন ৪ জন স্কুলছাত্রী। জানা গিয়েছে, প্রতিবারই রেড রোডে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ।
সেখানে অংশ নয় স্কুল পড়ুয়ারাও। তারজন্য আগে থেকে মহড়া করা হয়। সেই মহড়ায় গিয়েই প্রবল গরমে অসুস্থ পড়ুয়ারা। অসুস্থ হয়ে পড়েছেন ২ পুলিশকর্মীও। তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। গরমের কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। তবে তাঁদের শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
এদিকে, সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবারে শহরের প্রাণকেন্দ্র রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ায় সকাল ৮টা থেকে বন্ধ রেড রোড, কার্যত স্তব্ধ ধর্মতলার আশপাশের অঞ্চল। অফিস টাইমে রাস্তাঘাট বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হন অফিসযাত্রীরা।
