বজবজে গঙ্গায় তলিয়ে গেল ৪ কিশোর

0
394

বজবজের বিড়লাপুরঘাটে গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গিয়েছে ৫ কিশোর। একজনকে উদ্ধার করা গেলেও খোঁজ নেই ৪ কিশোরের।

৪ কিশোরের খোঁজে গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অন্তর্গত বিড়লাপুরে রাস পূর্ণিমা উপলক্ষ্যে গঙ্গাস্নান করছিলেন বহু মানুষ। পূর্ণিমায় প্রবল জোয়ার থাকায় স্রোতের টানে তলিয়ে যায় ৫ কিশোর।

একজনকে উদ্ধার করা গেলেও তলিয়ে গিয়েছে ৪ জন। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে এলাকায় পৌঁছয় নোদাখালি থানার পুলিশ। নিখোঁজদের মধ্যে ২ ভাইও রয়েছে।

ছবি  সৌজন্যে : নিজস্ব