রাজস্থানে নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে মৃত ৪ শ্রমিক

0
157
4 workers died after the roof of an under construction house collapsed in Rajasthan
4 workers died after the roof of an under construction house collapsed in Rajasthan
রাজস্থানের নাথদ্বারায় এক নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে ৪ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন।
জানা গিয়েছে, ওই এলাকার চিকলবাস মেঘওয়াল সম্প্রদায়ের তরফে এক ধর্মশালা নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজ প্রায় শেষও হওয়ার পর ছাদের নিচের বাঁশ সরিয়ে নেওয়া হয়। এর পর কাজ চলাকালীন সোমবার রাত ৯টা নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরো ছাদ। ঘটনার জেরে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ১৩ জন শ্রমিক। ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থাতেই গ্রামে ফোন করেন এক শ্রমিক এবং গোটা ঘটনায় কথা জানান। খবর পেয়ে গ্রামের মানুষ দুর্ঘটনাস্থলে হাজির হন। রাত্রি ১১টা নাগাদ উদ্ধারকাজে নামে এসডিআরএফ ও সিভিল ডিফেন্সের জওয়ানরা। ৬টি বুলডোজার ও ড্রিল মেসিনের সাহায্যে ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু হয়। ভোর ৩টে নাগাদ উদ্ধার করা হয় সকলকে।