
এবার কলকাতায় কলেরার সংক্রমণ। কলেরা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ৪ বছরের শিশু। ২ অগাস্ট থেকে বেহালা পর্ণশ্রীর ওই শিশুকন্যা ভর্তি রয়েছে পিয়ারলেস হাসপাতালে।
চিকিৎসকরা বলেছেন, ডায়ারিয়া, জ্বর এবং বমি উপসর্গ নিয়ে ওই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তারপর নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছে শিশু। হাসপাতালের তরফে ইতিমধ্যেই বিষয়টি স্বাস্থ্যভবন এবং কলকাতা পুরসভাকে জানানো হয়েছে। চিকিৎসকরা অনুমান করেছেন যে, জল থেকে এই সমস্যা হয়েছে। কীভাবে পানীয় জলের মধ্যে ভিব্রিও কলেরি এল ? তা অবশ্য কলকাতা পুরসভা খতিয়ে দেখবে। কলকাতা কর্পোরেশনের ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না চ্যাটার্জি খবর পেয়ে তিনি পর্ণশ্রী পল্লীর শিশু কন্যাটির বাড়িতে যান।
ওখানে গিয়ে জানতে পারেন শিশু কন্যাটির বাবা ও মা তার এখানে ফ্ল্যাটে ভাড়া থাকেন। ওই ফ্ল্যাটের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন।
