সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ফিরলেন ৪০০ পড়ুয়া

0
289
400 students returned to West Bengal after crossing the border
400 students returned to West Bengal after crossing the border
পশ্চিমবঙ্গের নদিয়ার ভারত-বাংলদেশের গেদে সীমান্ত দিয়ে যে সমস্ত ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীরা বাংলাদেশে গিয়েছিল বর্তমান পরিস্থিতিতে তারা একে একে ফিরে আসছে।
শুধু এ রাজ্যের নয়, কেরল, তামিলনাড়ু কাশ্মীর-সহ একাধিক ছাত্রছাত্রীদেরও ভারতে ফেরার হিড়িক পড়েছে।অন্যদিকে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের ৩৩ জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে ছ’জন ভারতীয়, ১৮ জন ভুটানের এবং নেপালের ৯ জন পড়ুয়া রয়েছেন। এদিকে উত্তর-পূর্ব ভারতের চার রাজ্য অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের  সীমান্ত দিয়ে ফেরানো হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে ভারতীয় পড়ুয়ারা আটকে পড়েছেন, তাঁদের ফেরানো হচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে ১৫ হাজারের বেশি ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে পড়ুয়ার সংখ্যা ৮ হাজার ৫০০। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তাঁর রাজ্যে এখনও পর্যন্ত ৪০৫ জন ভারতীয় পড়ুয়া এসেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী অভিবাসন কেন্দ্রে অনেক ভারতীয় পড়ুয়া পৌঁছেছেন। কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশজুড়ে কার্ফু জারি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা। তার পরেই ভারতীয় পড়ুয়াদের বাংলাদেশ ছাড়ার প্রবণতা শুরু হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর।