দুবাইয়ে পর্যটন ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি, গ্রেফতার ৪১

0
121
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
দুবাই পুলিশের একটি বিশেষ অভিযানে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতে একটি চক্রের ৪১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই পর্যটন ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে একটি হোটেলে থাকছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা।
গ্রেফতার হওয়া সকলে আরবের নাগরিক বলে জানিয়েছে দুবাই পুলিশ। দুবাই পুলিশের আল-মিসবাহ নামের বিশেষ অভিযানে ধৃতদের কাছ থেকে ৬০ হাজার দিরহামের বেশি নগদ উদ্ধার করা হয়েছে। দুবাইয়ের ৯০১ জরুরি নম্বরে ফোন করে এই ভিক্ষাবৃত্তির অভিযোগ জানিয়েছিলেন সে দেশের এক নাগরিক।
সেই অভিযোগে ভিত্তিতে প্রথমে ২৮ জনকে এবং পরে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ধর্মীয় উৎসব ও ছুটির দিনগুলোকে পুঁজি করে কিছু অসাধ ব্যক্তি পেশাদার ও প্রতারণ করে মানুষের সহানুভূতি আদায় করে ভিক্ষা করে থাকে, যা সংযুক্ত আরব আমিরাতে একটি শাস্তিযোগ্য অপরাধ।