কুমড়োর নৌকায় ৪৫.৬৭ মাইল

0
136

কাঠের বা লোহার নয়, ১ হাজার ২১৪ পাউন্ড ওজনের বড় এক কুমড়ো দিয়ে বানিয়ে ফেলেছেন নৌকা। সেই কুমড়োর নৌকা ভাসিয়ে দিয়েছেন আমেরিকার ওয়াশিংটনের নদীতে।

সেই নৌকায় ৪৫ দশমিক ৬৭ মাইল ভ্রমণ করে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।আমেরিকার অরেগন অঙ্গরাজ্যের হ্যাপি ভ্যালি এলাকার ওই ব্যক্তির নাম গ্যারি ক্রিস্টেনসেন। ২০১১ সাল থেকে তিনি বড় আকারের কুমড়োর চাষাবাদ করে আসছেন। ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা প্রতিযোগিতায় অংশ নিতে তিনি ২০১৩ সাল থেকে তাঁর খেতের বিশাল আকারের কুমড়ো দিয়ে নৌকা বানানোর কাজ শুরু করেন। তিনি টানা চারবার এ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।কুমড়োকে কেটে নৌকা বানিয়ে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতায় অংশ নিয়ে ,পাঙ্কি লোফস্টার খেতাবও পেয়েছেন কারস্টেন। আর কুমড়োর প্যাডেলচালিত নৌকা দিয়ে ভ্রমণ করে গড়ে ফেলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।ওয়াশিংটনের ওই নদী থেকে কারস্টেন নৌকা নিয়ে ৪৫ দশমিক ৬৭ মাইল চালিয়ে কলম্বিয়া রিভারে যান। এতে তাঁর মোট সময় লাগে ২৬ ঘণ্টা। এর আগে অন্য একজন কুমড়োর নৌকা ৩৯ মাইল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন।কারস্টেন বলেছেন,কুমড়োর নৌকা চালিয়ে নতুন রেকর্ড গড়ার পথ মোটেই মসৃণ ছিল না। প্রচণ্ড বাতাস আর উত্তাল নদীতে এই রেকর্ড গড়তে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে।কারস্টেন অরেগন বলেছেন,তাঁদের ভ্রমণের সময় নদীতে ঘণ্টায় ৩০ থেকে ৩৫ মাইল বেগে বাতাস বইছিল। তাঁরা ভনিভাইল বাঁধ থেকে যাত্রা শুরু করেছেন। মাঝেমধ্যে নদীর ঢেউ কুমড়োর নৌকার ওপর আছড়ে পড়ছিল। তিনি নদীর ঢেউয়ের জলে ভিজে যাচ্ছিলেন। নৌকায় জল জমে যাচ্ছিল।

কারস্টেন তাঁর এই কুমড়োর নৌকায় ভ্রমণের পুরোটাই ভিডিও রেকর্ড করেছেন। পাশাপাশি কুমড়োর নৌকার এক পাশে লিখে রেখেছিলেন, এটা সত্যি।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া