গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পশ্চিমবঙ্গ-সহ পূর্ব এবং উত্তর ভারতে ৪৫ ডিগ্রি!

    পশ্চিমবঙ্গ-সহ পূর্ব এবং উত্তর ভারতে ৪৫ ডিগ্রি!

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এই এপ্রিলে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব এবং উত্তর ভারতে গরমের আগের সব রেকর্ড ভেঙে যাবে বলে সতর্কবার্তা দিয়েছেন আবহবিদেরা।
    দেশের কোনও কোনও প্রান্তে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোবে যা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন। আগামী কয়েক দিন গরমের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রা কোথাও কোথাও ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছোতে পারে। ইতিমধ্যেই দেশের ১০ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। আবহবিদেরা জানাচ্ছেন, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে তাপমাত্রা ৪৮ ডিগ্রির ঘরে পৌঁছোবে। ফলে এই সময় সাধারণ মানুষের সতর্ক থাকা প্রয়োজন বলে পরামর্শ  দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং বাড়ির বাইরে যাঁরা কাজ করেন।
    তবে তাপপ্রবাহ দেশের কয়েকটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়। দিল্লি-সহ উত্তর ভারত তো বটেই, পূর্ব ভারতেও আগামী দিনে তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোবে।