গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ৪৫০ কোটি প্রতারণা, বিপাকে শুভমান গিল

    ৪৫০ কোটি প্রতারণা, বিপাকে শুভমান গিল

    0
    726
    ছবি সৌজন্যে : এক্স

    ক্রিকেট মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে নতুন করে বিপাকে পড়েছেন ভারতীয়  ব্যাটসম্যান শুভমান গিল।চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ানোয় গুজরাট সিআইডি তলব করেছে গিলকে।

    রিপোর্ট অনুযায়ী,গুজরাটের একটি চিটফান্ড কম্পানি বি জেড ফিন্যানশিয়াল সার্ভিসে প্রায় ১ দশমিক ৯৫ কোটি টাকা বিনিয়োগ করেন শুভমান গিল।এই কম্পানিটি প্রায় ৪ শো ৫০ কোটি টাকার পন্জি স্কিম জালিয়াতির সঙ্গে জড়িত। তবে শুধু শুভমান গিলই নন, আরো তিন ভারতীয় তারকা ক্রিকেটারও যুক্ত এতে। তারা হলেন সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও মোহিত শর্মা।প্রত্যেকেই গুজরাট টাইটান্সে খেলেছেন শুভমান গিলের অধিনায়কত্বে।রিপোর্ট অনুযায়ী, গিল গুজরাট টাইটান্সের অধিনায়ক ছিলেন ২০২৪ সালের আইপিএলে। তিনি এই স্কিমে ১ দশমিক ৯৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। অন্যদিকে মোহিত, তেওতিয়া এবং সুদর্শন ছোট পরিমাণে বিনিয়োগ করেছিলেন।এই কম্পানিটি ৬ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত, তবে এখন তদন্তের পর সেই পরিমাণ দাঁড়িয়েছে ৪ শো ৫০ কোটিতে। ব্যাংকের থেকেও বেশি হারে সুদ দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

    আহমেদাবাদ মিরর রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনা ঘটেছে পন্জি স্কিমের মূল হোতা ভূপেন্দ্রসিং জালার জিজ্ঞাসাবাদ শেষে। জালার ভাষ্যমতে, তিনি গিলসহ অন্য ক্রিকেটারদের বিনিয়োগ করা অর্থ ফিরিয়ে দেননি।