
৪৮ ঘণ্টা ডিজিটাল অ্যারেস্ট করে নয়ডার মহিলা চিকিৎসকের ৫৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা।জানা গিয়েছে, নয়ডার সেক্টর ৭৭ এর বাসিন্দা ডাঃ পূজা গোয়েল ১৩ জুলাই একটি ফোন পান।
ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে টেলিকম দফতরের আধিকারিক বলে পরিচয় দেন। তিনি অভিযোগ করেন, পূজার গোয়েলের ফোন থেকে পর্ন ভিডিও ছড়ানো হচ্ছে। কিন্তু তিনি সে কথা মানতে চাননি। যদিও প্রতারকদের চাপে ভিডিও কলে কথা বলতে সম্মত হন চিকিৎসক। তখনই বলা হয় যে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। ৪৮ ঘণ্টা পড়ে প্রতারকদের কথা মতো একটি নির্দিষ্ট অ্য়াকাউন্টে ৫৯ লাখ ৫৪ হাজার টাকা পাঠান তিনি। পরে বোঝান যে তিনি প্রতারিত হয়েছেন। এরপরে নয়ডা থানার সাইবার অপরাধ বিভাগে অভিযোগ করেন ওই চিকিৎসক। সাইবার ক্রাইম বিভাগের পুলিশ আধিকারিক বিবেক রঞ্জন রাই জানিয়েছেন, মহিলার থেকে নির্দিষ্ট অ্যাকাউন্টের বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও দিল্লিতে ৭২ বছরের এক মহিলাকে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা করা হয়েছিল। ৮৩ লক্ষ টাকা খুইয়েছিলেন তিনি।








