
যান্ত্রিক ত্রুটির কারণে কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করছিল ব্রিটেনের এফ-৩৫বি যুদ্ধবিমান। তার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্বের সবচেয়ে দামি সেই যুদ্ধবিমান এখনও রয়েছে কেরলের বিমানবন্দরেই।
রবিবার ভোরে কেরলের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটেনের রয়্যাল নেভির এফ-৩৫বি স্টেলথ ফাইটার জেটটি। খবর পেয়েই তৎপর হয় ভারতীয় বায়ুসেনা। ওই যুদ্ধবিমান ব্রিটেনের রণতরী এইচএমএস প্রিন্স অফ ওয়েলস-এর অংশ। এফ৩৫ বিশ্বের অন্যতম দামি এবং উন্নতমানের যুদ্ধবিমান। ভারতের বায়ুসেনা জানিয়েছে, ভারত মহাসাগরে ভারত এবং ব্রিটেনের নৌসেনার যৌথ মহড়া চলছিল। সেই মহড়ায় ব্রিটেনের যুদ্ধজাহাজ এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’-ও যোগ দিয়েছিল।
আর তাতেই ছিল এফ-৩৫বি যুদ্ধবিমানটি। কিন্তু বিমানে জ্বালানি কম থাকার দরুন আচমকা সেটিকে জরুরি অবতরণ করানোর প্রয়োজন পড়ে। পরে খারাপ আবহাওয়ার কারণে সেটি আর এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’ যুদ্ধবিমান পর্যন্ত পৌঁছতে পারেনি। সেই থেকে কেরলের বিমানবন্দরেই রয়েছে সেটি।







