জঙ্গিহানার আশঙ্কা, বন্ধ কাশ্মীরের ৪৮ টি পর্যটনস্থল

0
167
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আবারও জঙ্গিহানার আশঙ্কায় কাশ্মীরের ৪৮ টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে সে রাজ্যের সরকার। কাশ্মীরের মোট ৮৭ টি পর্যটনস্থলের মধ্যে ৪৮ টি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ইউসমার্গ, তৌসিময়দান, দধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। জানা গিয়েছে, গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক-সহ অন্যান্য যে সব পর্যটক কেন্দ্র খোলা রয়েছে, সেগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, পহেলগাঁও হামলার প্রতিক্রিয়া হিসাবে জম্মু-কাশ্মীরের শ্রীনগর, ডোডা এবং কিস্তোয়ারের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়েচে জন্ম-কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা। সন্দেহভাজন জঙ্গিদের বাড়িঘর উড়িয়ে দেওয়ার প্রত্যাঘাতের ছক কষছে বলে গোয়েন্দা সূত্রে খবরের ফলেই বন্ধ করা হয়েছে পর্যটনস্থলগুলি।