গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International দুর্গাপূজায় বাংলাদেশে ৪৯ ঘটনা, পাহারায় বি এন পি 

    দুর্গাপূজায় বাংলাদেশে ৪৯ ঘটনা, পাহারায় বি এন পি 

    0
    73
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বাংলাদেশে ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫ টি মামলা হয়েছে এবং এসব মামলায় ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।

    তিনি বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর রাত পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটিও বড় ধরনের বিপত্তি তৈরি করেনি,শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে।সাম্প্রদায়িক সম্প্রতি যাতে কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে জানিয়ে বাংলাদেশের পুলিশপ্রধান বলেছেন, এসব ঘটনায় থানায় জিডিসহ ১৫টি মামলা হয়েছে। আর এসব মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

    এদিকে,বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সমান চোখে দেখে। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথা চাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে জল ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহারা দেবে।