৫.১ মাত্রার ভূমিকম্প অসমে! রাস্তায় মানুষ 

0
133
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভোররাতে বড় ভূমিকম্পে কেঁপেছে উত্তর পূর্বের জেলা অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে।
এর প্রভাবে অসম ছাড়াও কেঁপেছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। কম্পন অনুভব করে অন্ধকারে ঠান্ডা ও কুয়াশার মধ্যেই বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিস্‌মোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অসমের মরিগাঁও জেলায়, তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর ফলে কম্পন অনুভূত হয়েছে।