৫-৭টা ড্রোনেই কাজ শেষ, হুঙ্কার শুভেন্দুর, সীমান্ত পরিদর্শনে বিধায়করা

0
263
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পাঁচ-সাতেক ড্রোন পাঠিয়ে দিলেই কাজ শেষ। ভারতের হাই কমিশনারকে তলবে ফের একবার বাংলাদেশকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর খোঁচা পিপিলিকার পাখা হয় মরিবার তরে।

বাংলাদেশের নাবালক অবাচীনদের কোনও ধারণাই নেই ভারত বিশ্বের তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারতের ধৈর্যের বাধ ভাঙলে লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। বাংলাদেশ সীমান্তে কটা ট্যাঙ্ক মোতায়েন করেছে। এই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বাংলাদেশ এখনও ৬০-৭০ সাল পিছিয়ে রয়েছে। এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না। ম্যানপাওয়ারও লাগে না। বাইট: শুভেন্দু এদিকে মালদার হবিবপুরে কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শন। করেছেন বিজেপি বিধায়ক জুয়েল মুমু। কথা বলেছেন বিএসএফ জওয়ানদের সঙ্গে। অন্যদিকে কাটাতারবিহীন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি পরিদর্শন করেছেন শিবরামপুরের ঠান্টাপাড়া গ্রাম।

অন্যদিকে বনগাঁর বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম আংরাইলে বিএসএফের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতায় হাজির ছিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।