
সোনারপুর থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচ বাংলাদেশি নাগরিককে। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে রবিবার রাতে তাদের গ্রেফতার করে।
পুলিশ সুত্রে খবর, বেআইনীভাবে তারা ভারতে আসে। এরপর একবছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল ৫জন বাংলাদেশি।তারা একটি গারমেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত।
এলাকার বাসিন্দাদের সাথে সেইভাবে মেলামেশা করত না। ফলে তাদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানে না। তবে যে বাড়িতে থাকত সেই বাড়ির মালিক পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।









