লালকেল্লার সামনে আটক ৫ বাংলাদেশি

0
106
ছবি সৌজন্যে : এক্স
বাংলাদেশি সন্দেহে পাঁচ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। তাঁরা দিল্লির লালকেল্লায় প্রবেশ করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই পাঁচ জনই বাংলাদেশি নাগরিক এবং তাঁরা অবৈধ ভাবে এ দেশে বাস করতেন।
ধৃতদের থেকে বাংলাদেশি নথিপত্রও পাওয়া গিয়েছে বলে দাবি দিল্লি পুলিশের। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার-উত্তর রাজা বান্থিয়া বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে ধৃতেরা প্রত্যেকেই তিন-চার মাস আগে অবৈধ ভাবে ভারতে আসেন।
তার পর থেকে দিল্লিতে শ্রমিক হিসাবে কাজ শুরু করেন। তিনি বলেন, ধৃতদের দাবি লালকেল্লা যে ১৫ জুলাই থেকে সাধারণের জন্য বন্ধ রয়েছে, তা তাঁরা জানতেন না। তাঁদের থেকে বাংলাদেশি নথিপত্র পাওয়া গিয়েছে, তবে জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।