বিহারে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫ ব্যবসায়ী

0
76
ছবি সৌজন্যে : এক্স
বিহারে ট্রাক-চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ ব্যবসায়ীর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়িতে থাকা পাঁচ ব্যক্তির। পার্সা বাজার পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১২ বেজে ৪৫ মিনিট নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়কের সুইয়া মোরে।
দুটি ট্রাক-গাড়ির সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে গিয়েছে। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ছুটে আসেন। তারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে গ্যাস কাটার, ক্রেন ব্যবহার করে দু’ঘণ্টার চেষ্টায় দেহ উদ্ধার করে।
নিহত পাঁচজনই পাটনা এবং আশেপাশের জেলার বাসিন্দা। মৃত ব্যক্তিরা কীটনাশক ও কৃষিপণ্যের ব্যবসায় নিযুক্ত ছিলেন। পুলিশের বক্তব্য, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল। এর ফলেই সেটি উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।