উত্তরপ্রদেশে বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত ৫

0
103
ছবি সৌজন্যে : এক্স

বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী গাড়ি খালে পরে মৃত ৫। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে।

সূত্রের খবর, গাড়িটিতে মোট সাত জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই বাহারাইচের বাসিন্দা। তাঁরা একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। ঢেখেরওয়া-গির্জাপুরি হাইওয়েতে আসার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে গড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাকি দু’জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।  তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।