গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে মৃত ৫ 

    পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে মৃত ৫ 

    0
    28
    ছবি সৌজন্যে : এক্স
    আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে মহিলা, শিশু-সহ মৃত ৫। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্নু জেলা-র ডোমেল তহশিলে একটি থানাকে লক্ষ্য করে আত্মঘাতী হামলাকারীরা গাড়ি নিয়ে হামলা চালায়।
    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদেহ। আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত চারজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও পাক সেনা। বিস্ফোরণের পরপরই এলাকায় গুলি চলে। দূর থেকে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলেও দাবি। বিস্ফোরণের পর উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। আফগান সীমান্তের বিদ্রোহীদের আত্মঘাতী হামলার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।